বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে কারারুদ্ধ করে দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১৭:৫৮

তত্ত্বাবধায়কের নামে বিদেশি অশুভ শক্তি ও সামরিক মদদপুষ্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।

মঙ্গলবার (১১ জুন) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ‘কারাগার থেকে কারামুক্তি: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল চৌধুরী বলেন, তত্ত্বাবধায়কের নামে বিদেশি অশুভ শক্তি ও সামরিক মদদপুষ্ট সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্র বহু আগে থেকেই শুরু হয়েছিল। যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী ছিল তারা রাজাকার, আলবদর, আল শামসসহ বিভিন্ন বাহিনীর ব্যানারে এ দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্রের বাস্তবায়ন করেছিল।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান।

অন্যদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মিল্টন বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. হারুন অর রশিদ আসকারী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান, সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নাজমা আক্তার, বঙ্গবন্ধু গবেষক এবং দৈনিক বাংলা ও নিউজ বাংলার নির্বাহী পরিচালক মেজর (অব.) মো. আফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর