শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শপথ নিলেন রাজশাহী বিভাগের ১৯ চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১৭:৩৯

সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৯ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

শপথগ্রহণ শেষে উপজেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

এ সময় রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘জনপ্রতিনিধিদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা। বর্তমান সময়ে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে, মানুষের প্রত্যাশা বেড়েছে, জীবনযাত্রার মানও বেড়েছে। আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। দেশের উন্নয়ন আমাদেরই সেই স্বপ্নপূরণ করতে হবে। সেই সক্ষমতা, দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস আমাদের আছে। ’

গত ২১ মে রাজশাহী বিভাগের আট জেলার ১৯টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জনসহ মোট ৫৭ জনপ্রতিনিধি নির্বাচিত হন।

রাজশাহী বিভাগের ১৯টি উপজেলা হলো, রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলা; চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা; নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলা; নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা; পাবনা জেলার চাটমোহর, ভাংগুড়া ও ফরিদপুর উপজেলা; সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা; বগুড়া জেলার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা; জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার মোট ৫৭ জন জনপ্রতিনিধি শপথগ্রহণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর