বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সততার ঐক্য মানবিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১৪:০২

মানবতার সেবা করা ও আত্মত্যাগের মহান শপথ নিয়ে প্রতিষ্ঠিত ”সততার ঐক্য মানবিক সংস্থা”। অদ্য ৭ ই জুন ২০২৪ ইং গাজীপুর জেলার গাছা এলাকায় এম টি সোয়েটার্স মিলনায়তনে সংস্থাটির প্রধান কার্যালয় উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির প্রধান উপষ্টো ও শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের চেয়ারম্যান ডঃ ফাতেমা রহমান, সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের সি এ ওজনাব এম এ মালেক এবং সংস্থাটির উপদেষ্টা ও শাহনা গ্রুপের সিওও জনাব জাহী চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ সংস্থাটির অন্যতম উপদেষ্ঠা নুরুল হক মাতুব্বর।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ মিজানুর রহমান সবাইকে আত্মত্যাগের সুভাস ছড়িয়ে মানবতার সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। তিনি তরুণরে তাদের তারুণ্য ও উ্যমকে কাজে লাগিয়ে মানুষ, সমাজ, দেশ ও মানবতার প্রয়োজনে আরো বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তিনি আরো বলেন, সবাই যে যে পেশাতেই থাকুক না কেন সৎ ও নিষ্ঠার সাে পেশাগত ও সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন থাকা ও মানবতার সেবা করলে অবশ্যই আমরা একটি সুজলা, সুফলা, শস্য শ্যামলা, শিল্প উন্নত, বেকারত্ব মুক্ত, স্বাবলম্বী বাংলাদেশ পাব। রচনা করতে পারব ক্ষুধামুক্ত,অভাবমুক্ত, দারিদ্র্যমুক্ত, অশিক্ষা মুক্ত , পারস্পরিক হানাহানি হিংসা-বিদ্বেষ মুক্ত এক সমাজ।
তিনি আলোকিত ও স্বাবলম্বী মানুষদের এক পৃথিবী গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর