বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঈদে টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১৩:১২

আসন্ন ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা। ১৪-১৮ জুন পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন তারা।

শুক্রবার (০৭ জুন) দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়। ফলে শনিবার (০৮ জুন) থেকে জিলহজ্জ মাস গণনা শুরু হয়েছে। আর আগামী ১০ জিলহজ্জ এবং ইংরেজি ১৭ জুন পবিত্র ঈদ উদযাপিত হবে।

সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগে পরে দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এই তিন দিনের ছুটির আগে সাপ্তাহিক দুদিন মিলে মোট পাঁচ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী ও ব্যাংককর্মীরা।

অপরদিকে, ঈদের ছুটির পর সাপ্তাহিক ৩৫ ঘণ্টার পরিবর্তে ৪০ ঘণ্টায় ফিরছে অফিস সময়। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও ঈদের ছুটির পর ১৯ জুন থেকে ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস সময় চালু হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর