বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভারতের বিজেপি জোটকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৫:২০

ভারতের জাতীয় নির্বাচনে বিজয়ী এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছে। এনডিএ জোট ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে কাজ করেছেন। সে কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন উচ্চতা তৈরি হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

ড. হাছান মাহমুদ বলেন, ভারতে সঙ্কট হলে সরকারি দলের সঙ্গে বিরোধী দল ভূমিকা রাখে। আমাদের এখানে বিরোধী দল কোনো ভূমিকা রাখে না।

তিস্তা ইস্যু নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ক্ষমতায় আছে। তবে রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করে না। আমরা কাজ করি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তবে পানির ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে আমরা কাজ করবো।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যাচ্ছেন। নির্বাচনের পর এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হবে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর