বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পদ্মার ২ কেজি ওজনের ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৫:৫৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার দুই কেজি ওজনের একটি ইলিশ সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সীমান্তবর্তী বেতকা-রাখালগাছি এলাকায় কৃষ্ণ হালদারের জালে বড় পাঙাশের সঙ্গে মাছটি ধরা পড়ে। পরে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ সাড়ে ৮ হাজার টাকায় ইলিশ এবং ১৯ হাজার টাকায় পাঙাশটি কেনেন।

আজ বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট–সংলগ্ন শাজাহান শেখের শাকিল-সোহান মৎস্য আড়তে দেখা যায়, পদ্মা নদীর একটি বড় ইলিশসহ কয়েকটি মাছ আছে। মাছগুলো বিক্রির জন্য কর্কশিট ঝুড়িতে বরফজাত করে সাজিয়ে রাখা হয়েছে। মাপ দিয়ে দেখা যায়, বড় ইলিশটির ওজন ১ কেজি ৯৮০ গ্রাম। আর যে কয়েকটি ইলিশ ছিল, সেগুলোর ওজন এক কেজি থেকে দেড় কেজির মধ্যে। পাঙাশ মাছটির ওজন ১৩ কেজি ৭০০ গ্রাম।


শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী শাজাহান শেখ বলেন, পদ্মা নদীর মাছের চাহিদা সব সময় বেশি থাকে। আর দুই কেজি ওজনের ইলিশ মাছ হলে তো কথাই নেই। দুই কেজি ওজনের ইলিশটি ৪ হাজার ২৬০ টাকা কেজি দরে ৮ হাজার ৫০০ টাকায় কেনেন তিনি। আর ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি কেনেন ১ হাজার ৩৮০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায়।


শাজাহান শেখ বলেন, ‘বিভিন্ন স্থানে যোগাযোগ করি। দুপুরের দিকে ঢাকার লালমাটিয়া এলাকার এক ব্যবসায়ী ইলিশ ও পাঙাশ মাছটি কিনে নেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর