বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বেগমগঞ্জে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত:
২ জুন ২০২৪, ১৪:০০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কাশেম বাবুলকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (২ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।


এর আগে, শনিবার (১ জুন) রাতে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারককৃত বাবুল উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের আরিফুর রহমানের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, আসামি বাবুল একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় অস্ত্র এবং মাদক ব্যবসা করে আসছিলেন। ২০১৯ সালের ৩০ মে তাকে আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বেগমগঞ্জ থানার পুলিশ একটি দেশীয় পাইপগান, দুটি কার্তুজ ও ৫০টি ইয়াবা বড়িসহ আটক করে। ওই ঘটনায় বেগমগঞ্জ থানায় তার নামে একটি অস্ত্র ও একটি মাদক মামলা করা হয়। পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন তিনি। ওই অস্ত্র মামলায় আদালত আসামি বাবুলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সেই সঙ্গে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা নিতে তাকের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর