বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২ জুন ২০২৪, ১২:২৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কা দিলে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুন) সকালে গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আলীপুর এলাকার নতেশ রায়ের ছেলে চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। এ ঘটনায় মামুন নামের একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, পিকআপ ভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। একপর্যায়ে পিকআপটি গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের পেছনে পিকআপটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরও দুইজন আহত হলে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের থাকা দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর