বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বাচিপ, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক হলেন ডা. আসিফ ইকবাল

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ২১:০৭


 

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইল শাখার সাধারণ সম্পাদক হলেন ডা. আসিফ ইকবাল। তিনি শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইলে সহকারী অধ্যাপক, শিশু সার্জারী বিভাগে কর্মরত আছেন।

২৯ শে মে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপের) কেন্দ্রীয় সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা যায়। গত ১১ই মে , দীর্ঘ ১১ বছর পর শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতুয়াইলের সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।

ডা. আসিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার খিলমেহের গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত. আমির হোসেন সরকার ও মাতা আয়শা আক্তার। তিনি ২০০৫ সালে এসএসসি, ২০০৭ সালে এইচএসসি, ২০১৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর থেকে এমবিবিএস ও ২০২৩ সালে বিএসএমএমইউ থেকে এম.এস (শিশু সার্জারি) পাস করেন।

এছাড়াও তিনি ২০১৬ সাল থেকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলর (ঢাকা সিটি), ঢাকা মাতুয়াইল শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট চিকিৎসক পরিষদের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপের) আজীবন সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য, এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশ-এর আজীবন সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুরের ইর্ন্টানী চিকিৎসক পরিষদ (২০১৩-২০১৪) সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর