বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাবা হারালেন ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা ওয়াসিম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৭:২১

বলিউডশিল্পী জাইরা ওয়াসিমের বাবা জাহিদ ওয়াসিম মারা গেছেন। বাবা হারানোর খবরটি নিজেই জানিয়েছেন জাইরা।

সামাজিকমাধ্যমে মঙ্গলবার (২৮ মে) জাইরা লেখেন, আমার বাবা জাহিদ ওয়াসিম মারা গেছেন। আপনাদের প্রার্থনায় তাকে রাখবেন এবং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, কবরে শান্তি দেন, শাস্তি থেকে রক্ষা করেন সেই প্রার্থনা করবেন।

‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নেন জাইরা ওয়াসিম। তাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতারের সঙ্গে।

২০১৯ সালে হঠাৎ সামাজিকমাধ্যমে ঘোষণা দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছেন জাইরা ওয়াসিম। ওই সময় তিনি বলেছিলেন, অভিনয় করা ইসলাম ধর্ম বিরোধী। আর তাই তিনি স্বেচ্ছায় তার ফিল্মি ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর