বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সৌদি পৌঁছলেন প্রায় ৩৭ হাজার বাংলাদেশি হজযাত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১১:৪৬

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৬ হাজার ৯৮৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৯৩টি ফ্লাইটে তাঁরা দেশটিতে পৌঁছেন। আজ বৃহস্পতিবার (২৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পৌঁছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ২৪২ জন।


তা ছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজার ৩১৮টি ভিসা ইস্যু করা হয়েছে।
এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ গত ২১ মে মো. লুৎফর রহমান নামে এক হজযাত্রী মক্কায় মারা যান। তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী।


এর আগে গত ১৮ মে মো. মোস্তফা (৮৯) নামে একজন মক্কায় এবং ১৫ মে মো. আসাদুজ্জামান নামে একজন মদিনায় মারা যান।
চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।


এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর