শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রিয়াঙ্কা'র নেকলেস তৈরিতে কত সময় লাগলো!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ মে ২০২৪, ১৩:৪৮

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ইতালির রোমে ফ্যাশন ব্র্যান্ড বুলগারি ইভেন্টে সম্প্রতি অংশ নিয়েছেন। ওইদিন তিনি হাজির হয়েছছিলেন একদম নতুন লুকে। তো, আসুন জেনে নেওয়া যাক তার সাজপোশাকের আদ্যোপান্ত।


ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস বুলগারির একটি ইভেন্টে সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গেছে একদম নতুন রূপে। আসলে চুল কাটার জন্য তার লুকে পরিবর্তন এসেছে। অভিনেত্রী তার স্টাইলিশ লুকের জন্য নতুনভাবে আবার প্রশংসার জোয়ারে ভাসছেন।


জানা যায়, ওইদিন প্রিয়াঙ্কা উপস্থিত হন আকর্ষণীয় আইভরি-কালো গাউনে। ফ্লোর ছোঁয়া, অফ শোল্ডার গাউনটিতে ধরা পড়েছে ড্রামাটিক আমেজ। আসলে প্রিয়াঙ্কার ফ্যাশন সেন্স এতই ভালো যে তিনি যা পরেন, তাই হয়ে যায় ‘ফ্যাশন স্টেটমেন্ট’।


এই সুন্দর গাউনের সঙ্গে অভিনেত্রী যে নেকপিসটি পরেছেন, সেটা বুলগারির একটি মাস্টারপিস বলা যায়। জানা গেছে, বুলগারির ইতিহাসে সবচেয়ে অসাধারণ এবং মূল্যবান হীরার তৈরি এই জুয়েলারি তৈরি করতে সময় লেগেছে ২ হাজার ৮০০ ঘণ্টার বেশি সময়।


প্রিয়াঙ্কা'র বেছে নেওয়া এই আউটফিট আর গয়নার সঙ্গে ফ্যাশনিস্তাদের বিশেষ নজর কেড়েছে তার নতুন হেয়ারকাটও। ছোট চুলের খেয়ালি লুকে অভিনেত্রীকে বেশ স্টাইলিশ লাগছে। নেটপাড়ায় ইতিমধ্যে ভাইরাল তার এই নতুন ‘শোল্ডার লেন্থ’ হেয়ারস্টাইল। এর সঙ্গে তার সাজে গুরুত্ব পেয়েছে গ্লসি মেকআপ, তবে মিনিমাল। ঠোঁটে শোভা পাচ্ছে ন্যুড পিঙ্ক গ্লসি লিপগ্লস, লেন্স পরা চোখ সাজিয়েছেন সিমারি আইশ্যাডো ও মাসকারায়। সাজে গর্জিয়াস ভাব এনেছে ব্লাশ অন আর হাইলাইটার। সব মিলিয়ে প্রিয়াঙ্কাকে অন্য রকম সুন্দর লাগছে।


বুলগারির এই ইভেন্টে মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের মতো অন্যান্য গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডররাও উপস্থিত ছিলেন। তারা সবাই এসেছিলেন বুলগারির নতুন কালেকশনের জুয়েলারি পরে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর