শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মশার লার্ভা পাওয়ায় ৯২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৩, ১২:০৫

নগরের দক্ষিণ খুলশীতে মশার লার্ভা পাওয়ায় ১২ ভবন মালিককে ৯২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ জুলাই) এ অভিযান পরিচালিত হয়।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, খুলশী ভিআইপি আবাসিক এলাকার মতো অভিজাত এলাকায়ও অসচেতনতার কারণে জমে থাকা পানিতে মশার প্রজনন হচ্ছে। এমনকি কয়েকজন চিকিৎসকের বাড়ি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ভবনেও জমে থাকা পানিতে লার্ভা পেয়েছি আমরা।

নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়।  এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

এর আগে ৫-১০ জুলাই নির্মাণাধীন বাড়ির নিচতলা ও ছাদ, ছাদবাগান কিংবা বাড়ি বা প্রতিষ্ঠানের পরিত্যক্ত স্থানে পানি জমে থাকায় ৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ১৯ জনকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে চসিক।   


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর