বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিভিন্ন স্থানে বৃষ্টি আর মেঘ, কারণ বলল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১২:৪৫

আজ রোববার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের প্রায় সর্বত্র আজ বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ সকাল নয়টার সময় আবহাওয়া অফিস পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


এই মেঘলা আকাশ আর বৃষ্টি কি লঘুচাপের কারণে—প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ বলেন, এখনো লঘুচাপ সৃষ্টি হয়েছে, তা বলা যায় না। আসলে ভারতের কেরালার উপকূলে এক বিস্তৃত মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই বাংলাদেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তা কমে যেতে পারে।

আজ দেশের পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত এপ্রিল মাসজুড়ে দেশে একটানা তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের প্রায় শুরু থেকে বৃষ্টির পর সেই তাপপ্রবাহ কমে যায়। তবে ১৩ মে থেকে আবার তাপপ্রবাহ শুরু হয়। শনিবার (১৮ মে) থেকে সেই তাপপ্রবাহ কমে যেতে শুরু করে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯০ মিলিমিটার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর