বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
১৮ মে ২০২৪, ১১:৩০

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় তোতা মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত তোতা মিয়া বগুড়ার গাবতলী উপজেলার নাংলু দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোকামতলা বাজারের সোনাতলা রাস্তা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পার হচ্ছিলেন তোতা মিয়া। এসময় রংপুরগামী একটি সাদা রঙের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তোতা মিয়া।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) খোকন জানান, নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। ঘটনার পর মাইক্রোবাস ঘটনাস্থল ত্যাগ করায় চালককে আটক করা সম্ভব হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর