বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নৌ পুলিশের অভিযানে ২১ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেপ্তার ৫৮

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৭:৫৪

নৌ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২১ লাখ অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ সময় মাছ ও মাছের পোনাসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার (১৬ মে) নৌ পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা এ তথ্য জানান।


তিনি জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।

এদীব লুনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মোট ২১ লাখ ১২ হাজার ৯৭০ মিটার অবৈধ জাল, ১৫২ কেজি মাছ এবং বিভিন্ন প্রজাতির পাঁচ লাখ ১০ হাজার ৫০০ পিস বাগদা রেণু ও ৫৩ কেজি কাঁকড়া জব্দ করা হয়। এদিন নৌ পুলিশ অভিযান চালিয়ে ১৫টি ঝোপ ধ্বংস করেছে।

তিনি আরো জানান, অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১৪টি বাল্কহেড আটক করা হয়।


এ ছাড়া অবৈধ জালে মাছ ধরার জন্য ৯টি নৌকা ও চারটি ট্রলার জব্দ করা হয়। এই অভিযানে ৫৮ জন জনকে আটকের পর তাদের বিরুদ্ধে ১৫ মামলা করা হয়।
এ ছাড়া ঢাকা অঞ্চলের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি কতৃর্ক বালুমহালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে তিনটি ড্রেজার জব্দ করা হয়। এ সময় সাতজনকে আটক করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়।


জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর