বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বার্ধক্যের কারণে নফল নামাজ বসে পড়ার বিধান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৭:২৪

প্রশ্ন: আমার বড় চাচা বার্ধক্যে উপনীত হয়েছেন দীর্ঘদিন ধরে। বার্ধক্যের কারণে তিনি নফল নামাজের ক্ষেত্রে প্রায়ই এমন করেন যে, কখনো দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন, কিন্তু বাকি অংশ বসে আদায় করেন।


আবার কখনো বসে শুরু করেন; কিন্তু পরে দাঁড়িয়ে বাকিটা আদায় করেন। এভাবে নফল নামাজ পড়া জায়েজ আছে সঠিক জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর: এভাবে নফল পড়তে অসুবিধা নাই। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) বার্ধক্যে উপনীত হওয়া পর্যন্ত তিনি কখনো তাকে ‘সালাতুল লাইল’ বা রাতের নফল নামাজ বসে আদায় করতে দেখেননি।

বার্ধক্যে পৌঁছার পর তিনি (নফল নামাজে) বসে কেরাত পাঠ করতেন, আর রুকুতে যাওয়ার সময় হলে দাঁড়িয়ে যেতেন। এবং ত্রিশ বা চল্লিশ আয়াত তেলাওয়াত করে রুকুতে যেতেন। (বুখারি, হাদিস ১১১৮; মুসলিম, হাদিস ৭৩১)
স্মর্তব্য যে, বিনা ওজরে (কারণ ছাড়া) বসে নফল নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ আদায়ের অর্ধেক সওয়াব লাভ হয়। তবে বার্ধক্যের কারণে অথবা দুর্বলতা-অসুস্থতার কারণে বসে পড়লে, তখন পূর্ণ সওয়াব পাওয়া যাবে।

সূত্র: আদ্দুররুল মুখতার ২৩৬; আলমাবসুত, সারাখসি ১২০৮; খুলাসাতুল ফাতাওয়া ১১৯১; আত-তাজনিস ওয়াল মাজিদ ২৯৬)


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর