শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফতুল্লায় চলন্ত ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৬:৩৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ট্রেন থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার পাগলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

মৃতের নাম ও পরিচয় জানা যায়নি।


তার আনুমানিক বয়স ৫০-৫৫ বছর হতে পারে। তার পরনে কালো স্যান্ডু গেঞ্জি ও কফি রঙের ট্রাউজার ছিল।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইমরাজ আহসান বলেন, মনে হচ্ছে মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনের ওপর থেকে নিচে পড়ে যান।


এতে তার এক পা কাটা পড়ে বিছিন্ন হয়। আর অপর পা কাটা পড়ে ঝুলে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর