বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৭:৩২

ধড়মোকাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়া ইব্রাহিম খলিলের আর ফলাফল শোনা হলোনা। আগামী ১২ মে পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার কথা। সেই ফলাফল শোনার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ মে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নিহত হলো সে। ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া শেরপুরের হাওয়াখানা এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল শেরপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি শরিফ উদ্দিন সাকিদারের ছেলে। এ ঘটনায় তার বন্ধু নাঈম (১৫) গুরুতর আহত হয়ে শজিমেকে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের মো. শরিফ উদ্দিন সাকিদারের ছেলে ইব্রাহিম খলিল তার বন্ধু নাঈম কে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা-বগুড়া মহাসড়কে যায়। এ সময় ঢাকাগামী দ্রুত গতির একটি ট্রাক তাদের স্বজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তারা গুরুত আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক পুত্র ইব্রাহিম খলিল কে মৃত বলে ঘোষণা করেন। আরেক বন্ধু নাঈম আশংকাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর