বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রধানমন্ত্রীর কাছে ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ ও মিল্কিং মেশিন হস্তান্তর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৫:৫৮

শেখ হাসিনা সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘বিএফডিসি রেডি-টু-কুক ফিশ’ সামগ্রী এবং গরুর দুধ আহরণের কাজে ব্যবহৃত একটি মিল্কিং মেশিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৯ মে) গণভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।


এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ ধরনের কার্যক্রম বিশেষত রেডি টু কুক ফিস কার্যক্রমের ফলে কর্মজীবী নারীরা অনেক উপকৃত হবেন। তিনি কর্মজীবী নারীদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

জানা গেছে, মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে স্থায়ীভাবে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্টগ্রাম মৎস্য বন্দর বিপণন করা হচ্ছে। এছাড়া অনলাইন, ই- কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাত করা হচ্ছে।

ঢাকা শহরের ১৬ স্পটে ছয়টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিত্তিতে ‘বিএফডিসি রেডি ফিস’ বাজারজাত করা হচ্ছে।

ভ্রাম্যমাণ স্পটগুলো হলো ১. মিরপুর ডিওএইচএস, ২৭ নম্বর রোড, ২. বনানী, নেভি হেডকোয়ার্টার ও গুলশান (আজাদ মসজিদ সংলগ্ন), ৩. সচিবালয়ের দক্ষিণ গেইট, ৪. মিরপুর ডিওএইচএস, মিরপুর, ৫. স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, ৬. মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ৭. ধানমন্ডি ৬ নম্বর, ৮. আজিমপুর কলোনি, আজিমপুর, ৯. লেডিস ক্লাব, ইস্কাটন, ১০. সচিব কোয়ার্টার, ইস্কাটন (বুধবার ও শনিবার), ১১. দুদক অফিস সংলগ্ন, সেগুনবাগিচা, ১২. এজিবি কলোনি, মতিঝিল, ১৩. শংকর, ধানমন্ডি, ১৪. সেচভবন, মানিক মিয়া অ্যাভিনিউ (শুক্রবার ও শনিবার), ১৫. ধানমন্ডি ২৮, ও ১৬. মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডা. মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর