বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শরীয়তপুরে আগুনে পুড়ল ৯ দোকান, কোটি টাকার ক্ষতি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৭:৫০

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারের জুতাপট্টিতে আগুন লেগে কমপক্ষে নয়টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি।

মঙ্গলবার (৭ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে আংগারিয়া বাজারের ব্যবসায়ী মাসুদের জুতার দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন আশ

পাশে থাকা বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে পুড়ে নয়টি দোকান পুড়ে যায়।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে পাঁচটি দোকান পুরোপুরিভাবে পুড়ে গেছে। এছাড়া আরও চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর