বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চালকদের ক্যাপ-পানি, স্যালাইন দিয়ে মে দিবস পালন তেজগাঁও থানার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৮:২৫

তীব্র দাবদাহে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রাজধানীর তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১ মে) দুপুরে তেজগাঁও থানা এলাকার ফার্মগেট ও লোকাস মোড়ের দুটি স্পটে এসব বিতরণ করা হয়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন  বলেন, ‘প্রচণ্ড দাবদাহে পথচারীদের দুর্ভোগ লাঘব করতে গত ২১ এপ্রিল তারিখ থেকে তেজগাঁও থানার চারটি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বুথ বসানো হয়। প্রতিটি বুথেই প্রতিদিন ১০০ লিটার পানি ও ১০০ স্যালাইন দেওয়া হয়।


আজ মহান মে দিবস উপলক্ষে উক্ত চার বুথের পাশাপাশি ফার্মগেট ও লোকাস মোড় এলাকার দুটি স্পটে ক্যাপ, মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। মূলত রিকশা ও ভ্যান চালকদের মাঝেই এগুলো বিতরণ করা হয়।’
তিনি আরো বলেন, ‘প্রায় ৫০০ রিকশা ও ভ্যান চালকের মাঝে এগুলো বিতরণ করা হয়। এ সময় ঢাকা সিটি করপোরেশন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মনজুর এবং বিশিষ্ট সমাজসেবক আবু সাদেক উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর