বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পল্লবীর সড়কে শিশুসহ তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ মে ২০২৪, ১৫:৫৪

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার সড়কে একই স্থানে পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- খাইরুল বেগম (৩২) ও তার ভাতিজা মোহাম্মদ ইয়াসিন (৪) এবং তারামন বেগম (৭০)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (১ মে) সকালে পূরবী এলাকায় রাস্তা পারাপারের সময় তারামন বেগম নিহত হন। পরিস্থান নামে একটি বাস তাকে ধাক্কা দিয়েছিল। তারামন বেগম পরিবারের সঙ্গে বটতলা এলাকায় বসবাস করতেন।

এ ছাড়া মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পূরবী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় খাইরুন্নেসা ও তার কোলে থাকা ভাতিজা ইয়াসিন মারা যায়। এ ঘটনায় বসুমতী নামে যাত্রীবাহী বাস জব্দের পাশাপাশি সেটির চালককে আটক করা হয়েছে। নিহত দুজনই পরিবারের সঙ্গে মিরপুর ১২ ব্লক ধ এলাকায় থাকতেন।

তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি অপূর্ব হাসান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর