বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১৭:৪৭

সরকারি নির্দেশনার পরও তাপদাহের মধ্যে যারা বিদ্যালয় খোলা রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তাপদাহের কারণে অঞ্চলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সোমাবার (২৯ এপ্রিল) ঢাকাসহ ৫ জেলা এবং মঙ্গলবার (৩০ এপ্রিল) ২৭ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা রয়েছে। সরকারি সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাচ্চাদের স্কুলে যেতে বাধ্য করেছে- এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটা বড় চ্যালেঞ্জ। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান মানছে না আমরা দেখব। যারা নির্দেশনা দেওয়ার পরও বিদ্যালয় খোলা রেখেছে, যে সমস্ত জেলায় তাপমাত্রা অত্যাধিক সে সমস্ত বিদ্যালয়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর