বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আগুন পাখি

প্রিন্স আরেফিন

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১৪:০৮

একদিন মরা নদীটাও ভ‌রে যায় জ‌লে;
মরা চাঁদও ‌ঘোলা জ‌লে লু‌কোচু‌রি খে‌লে।
তারা জ‌্ব‌লে ও‌ঠে আকন্দ, ভা‌টির ব‌নে;
তারা জ্ব‌লে ও‌ঠে আগু‌নের রোমন্থনে।

 

তারা জ্ব‌লে ও‌ঠে শ্মশা‌নের ঝো‌পে ঝাঁ‌ড়ে;
তারাদেরও এক দুই তিন করে বয়স বাড়ে!
শীত শে‌ষে উ‌ড়ে যায় প্রণ‌য়ের ওম খোঁজা বালুচ‌রি হাঁস;
বস‌ন্তে প্রাণ পায় গ‌া‌ছে‌দের কঙ্কাল, হাড় জ্বলা ঘাস!
গন্ধ‌গোকুল রা‌তে জোনা‌কির‌া ‌ফে‌রি ক‌রে নতুন প্রভাত;

 

তু‌মিহীন বি‌নিদ্রতায় একাকী বপন করি স্ব‌প্নের আবাদ।
এভা‌বেই সময় বদলায়, নদীরাও বদলায় বাঁক;
ভাঙ‌া বু‌কে বাসা বাঁ‌ধে মে‌ঠো গাঙশা‌লি‌কের ঝাঁক।
রাত যায় রাত আ‌সে, ‌থে‌মে যায় কুহকের অবাধ বসবাস;

 

ঋতুর বদল হ‌লে, আধখোলা জানালায় হানা দেয় ফু‌লের সুবাস।
পৌঢ় দুঃখগু‌লো দীর্ঘশ্বা‌সের ছোঁয়ায় হ‌য়ে ও‌ঠে প্রেমিক তরুণ;
চাতক তৃষায় খুব কাতর হ‌লে বুঝবে ব্যথা নিদারুণ!
উ‌দোম আকাশ এক নগ্ন প্রেমিক পুরু‌ষের ম‌তো;

 

নিরস মা‌টির বু‌কে ঢে‌লে দেয় দর‌দের জল যতো।
বীর্যব‌তি হয় মা‌টি, হীরণ রো‌দের চু‌মোয় জ্বালায় আগুন;
অন্ধ‌খোলস ভে‌ঙে মাথা তো‌লে ক‌চি ক‌চি স্ব‌প্নের ভ্রূণ!
হৃদয়টা ছিঁড়ে খায় বির‌হ শকুনগু‌লোর শা‌নিত নঁরুন;
নতুন সকাল আসে বেদনারা বাসা বাঁধে বিরহ করুণ!


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর