বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাকা আমের কেজি ১৬০ থেকে ২৬০ টাকা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪, ১৬:১৯

প্রায় এক মাসের বেশি সময় ধরে রাজধানীর বাজারগুলোয় পাওয়া যাচ্ছে কাঁচা আম। বৈশাখের মাঝামাঝি সময়ে এসে বাজারে দেখা মিলছে পাকা আমেরও।

গোবিন্দভোগ নামে পাকা আম বিক্রি হচ্ছে ১৬০-২৬০ টাকা কেজি দরে।
সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার ঘুরে পাকা আম ও এর দাম সম্পর্কে জানা যায়।

বাজার দুটি ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা আম বিক্রি করা হচ্ছে ৬০ টাকা থেকে ১০০ টাকায়। কাঁচা মিঠা আম বিক্রি করা হচ্ছে ১২০ টাকা থেকে ১৬০ টাকায়। আর মানভেদে পাকা আম বিক্রি করা হচ্ছে ১৬০ টাকা থেকে ২৬০ টাকায়। দোকানের পাশাপাশি ভ্যানেও আম বিক্রি করতে দেখা গেছে।

বিক্রেতারা জানান, পাকা আমের মৌসুম এখনও শুরু হয়নি। আরও ১৫-২০ দিন পর পাকা আমের মৌসুম শুরু হবে। তবে এরই মধ্যে সাতক্ষীরা থেকে আসা গোবিন্দভোগ আম বাজারে উঠছে। এগুলো মৌসুমের আমের মতো মিষ্টি নয়, তবে খারাপও নয়।

কারওয়ান বাজারের আম বিক্রেতা আরমান বলেন, পাকা আমের পুরোপুরি সিজন শুরু হতে আরও কয়দিন সময় লাগবে। এখন খুবই কম পরিমাণে পাকা আম উঠছে। অনেকে কিনছেনও।

আরিফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, বাসার সবাই আম খুব পছন্দ করে। মূলত কাঁচা আমই কিনতে এসেছি। পাকা আম ওঠায় এক কেজি কিনলাম। সিজন শুরু না হওয়ায়, দামটা একটু বেশিই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর