শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বান্দরবানে জঙ্গল মিলল গুলিবিদ্ধ দুই লাশ

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৪, ১৩:০৭

বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুই মরদেহ পাওয়া গেছে।

রোববার (২৮ এপ্রিল) সকালে রুমার প্রাংসা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের বাকলাই এলাকার জঙ্গলে মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে আজ (রোববার) সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। পরে সকালে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহতদের পোশাক দেখে কুকি-চিন ন্যাশনাল ফন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা করা হচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থল রুমা উপজেলায় হলেও থানচি উপজেলার সীমান্তবর্তী এবং নিকটবর্তী এলাকার। সেখানে থানচি থানার পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর