শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বগুড়ার শেরপুরে বৃষ্টির জন্য মোনাজাত

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৮

দেশজুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র এ গরম থেকে রক্ষা পেতে বগুড়া শেরপুর উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতি আয়োজিত শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা ময়দানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় শুরু করে চলে ৯ টা পর্যন্ত, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতি আয়োজিত শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা ময়দানে অত্র মাদ্রাসার মুহাদ্দিস আমানুল্লাহ সালেহীর ইমামতিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেন হাজারের বেশি মুসল্লি। নামাজ শেষে দোয়া পরিচালনা করেন, শেরপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ইজাজ উদ্দিন আহমেদ।

উক্ত নামাজে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় এবং খুৎবা পাঠ করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বিশেষ দোয়া করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অঝরে চোখের পানি ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর