শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রযোজকরা কাজ না দিলে কারিনা মরে যাবেন না!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৮:০৭

বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান এবং কারিনা কাপুর ক্যারিয়ার এবং সংসার বেশ আছেন। তারা নিজেদের ক্যারিয়ারের মধ্যগগণে থাকাকালীন ২০১২ সালে বিয়ে করেন। সাইফ আলী খান এবং কারিনা কাপুর দুজনেই বলিউডের অভিজাত পরিবারের সন্তান। কিন্তু তারা একে অপরের আলোয় আলোকিত নন। নিজ গুণে আলাদা শিল্পীসত্তা তৈরি করেছেন তারকা জুটি কারিনা ও সাইফ।


বর্তমানে তাদের দাম্পত্যের বয়স প্রায় ১২ বছর। সাইফ - কারিনা এখন দুই সন্তানের মা - বাবা। কিন্তু একসময় কারিনাকে অনেকেই বারণ করেছিলেন সাইফকে বিয়ে করতে। যেই সময় তাদের বিয়ে হয়, তখন কারিনা ছিলেন বলিউডের প্রথম সারির তারকা নায়িকা। কারিনার আগে সাইফের বিয়ে হয় তার চাইতে বয়সে বড় অভিনেত্রী অমৃতা সিংহের সঙ্গে। সেই পক্ষের দুই ছেলেমেয়েও রয়েছে সাইফের।


এছাড়া মাঝেমধ্যে একাধিক প্রেমের খবরও মিলেছে তার। তবে সাইফ-কারিনার প্রেমকাহিনী ঠিক যেনো রূপকথা। ২০১২ তে মিলেছিল চার হাত, ২০২৪ এও রোম্যান্সে ভাটা পড়েনি একেবারেই। শোনা যায়, সাইফের দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানও করেছিলেন দু'বার।


সম্প্রতি বিয়ে নিয়ে নানা অজানা তথ্য ফাঁস করলেন বেবো মানে কারিনা কাপুর। প্রথমবার ‘তাসান’ ছবির সেটে কারিনাকে বিয়ের প্রস্তাব দেন সাইফ। সেই সময় তারা ছিলেন গ্রিসে। প্রথমবার না বলেন কারিনা। এরপর একইভাবে লাদাখেও প্রেম নিবেদন করে বসেন সাইফ। কারিনা খুব বেশি দিন মুখ ফিরিয়ে থাকতে পারেননি। বিয়ের আগে প্রায় পাঁচ বছর একত্রবাস করেছিলেন। কিন্তু সাইফের সঙ্গে কারিনার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নাকি অসন্তুষ্ট হন অনেকে।


কারিনা জানান, অনেকেই উপদেশ দিয়েছিলেন, তিনি যেনো এই বিয়ে না করেন। তাতে তার ক্যারিয়ার ক্ষতি হবে। কাজ পেতে অসুবিধে হবে। কারিনা বলেন, যখন অনেকেই আমাকে এই এক কথা বলতে শুরু করলেন, তখন তাদের বলেছিলাম, যদি সাইফকে বিয়ে করলে প্রযোজকরা কাজ না দেন, দেবেন না। মরে তো যাবো না! যদিও বিয়ের পরও একাধিক ভালো ছবিতে কাজ করেছেন তিনি। শেষমেশ লোকে কী বলবে, না ভেবে সাইফের সঙ্গে ঘর বাঁধেন অভিনেত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর