বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাক চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৭:২৯

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিপু মন্ডল নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দিপু মন্ডল যশোর জেলার বড় হয়বতপুর এলাকার হায়দার আলী মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে সদর উপজেলার দত্তপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকামুখী পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গম বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাথর বোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন ট্রাক ড্রাইভারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর