শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দোকানঘর নিয়ে খাদে পড়ল বেপরোয়া বাস, এক যাত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৬:৫১

বাগেরহাটের কচুয়ায় একটি দোকানঘর নিয়ে খাদে পড়ে গেছে একটি বেপরোয়া বাস। এ ঘটনায় নিহত হয়েছেন এক যাত্রী।


মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়ায় এখলাসের দোকান নিয়ে খাদে পড়ে যায় ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এ সময় গাড়িতে থাকা রাকিব নামে এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখলাস বলেন, ধারদেনা করে সাতদিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে এই দোকানটি দিয়েছি। কিন্তু এই বেপরোয়া গতির বাসটি আমার দোকান ভেঙে তছনছ করে দিয়েছে। বাস মালিক কর্তৃপক্ষ যদি আমাকে ক্ষতিপূরণ না দেয় তাহলে আমার মাথা গোজার জায়গা থাকবে না, আমি নিঃস্ব হয়ে গেলাম।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর