বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দেবাশীষ শর্মা

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ১৮:০৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। শনিবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব প্রদান করা হয়। এতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো: মিজানুর রহমানকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে ২০ এপ্রিল ২০২৪ তারিখ হতে অব্যাহতি প্রদান করা হলো। তদ্বস্থলে ২১ এপ্রিল ২০২৪ থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান হিসেবে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, বিশ্ববিদ্যালয়ের মঙ্গলার্থে যেকোনো দায়িত্বই গুরুত্বপূর্ণ। বিভাগীয় সভাপতির দায়িত্ব দেওয়ায় আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণে আমি সার্বক্ষণিক তাদের পাশে থাকব। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর