শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪, ১৭:৪০

নরসিংদীতে মালবাহী একটি ট্রেনে কাটা পড়ে ফায়জুন্নেসা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুরের দিকে নরসিংদী আরশীনগর এলাকার রেল ক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ফায়জুন্নেসা রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত বশির ডাক্তারের স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বহনকারী ট্রেনটি নরসিংদীর আরশীনগর রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এ সময় ফায়জুন্নেসা নামে ওই বৃদ্ধা রেললাইন পার হওয়ার সময় ওই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ সুরতহাল করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর