বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ময়মনসিংহে মাহেন্দ্রে বাসের ধাক্কা, স্বামী-স্ত্রী-সন্তান নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৪, ১৭:২০

জেলায় মাহেন্দ্রে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামী, স্ত্রী ও সন্তানসহ এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। বাসটি সামনে থেকে মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়।


মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মাইজবাড়ী লেংড়া বাজার এলাকায় টাঙ্গাইল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. লুৎফর রহমান (৩০), স্ত্রী শাহনাজ (২৫) ও তাদের পুত্রসন্তান মো. মাহিত (২)।

দুর্ঘটনায় আহত হয়েছে নিহত দম্পতির বড় ছেলে মো. মোজাহিদ (৬)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় থাকতেন। নিহত দম্পতি সেখানে একটি গার্মেন্টসে চাকরি করতেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের তথ‍্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর