বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রতিমন্ত্রী

সংঘাত ছাড়াই ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা হয়েছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪, ১৮:৩১

এবছরই প্রথম গার্মেন্টস সেক্টরে বড় কোনো সংঘাত ছাড়া শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় তহবিল থেকে পোশাকশিল্প শ্রমিকদের মৃত্যু জনিত ক্ষতিপূরণ, চিকিৎসা সহায়তা ও শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানটির আয়োজন করে বিজিএমইএ।

দুই লাখ টাকা করে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাচ্ছেন ২০০ জন, ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা পাচ্ছেন ৫০০ জন।

প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রথম যেদিন আমি চেয়ারে বসেছি, সেদিন মালিক-শ্রমিকদের নিয়ে সফল একটি সভা করেছিলাম। ওই সভায় আলোচনা ছিল ঈদের আগে মালিক ভাইয়েরা শ্রমিকদের বেতন-বোনাস দেবেন। উভয়ের সহযোগিতা আমরা এ কাজটি করতে সফল হয়েছি।

আমি প্রধানমন্ত্রীকে আনন্দের সঙ্গে বলেছি, আমার মনে হয়, এবছরই প্রথম, গার্মেন্টস সেক্টরে বড় কোনো সংঘাত ছাড়া শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। এর জন্য আমি মালিক ভাইদের ও শ্রমিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অনেক খুশি হয়েছেন। এ কৃতিত্ব আমার নয় এটা মালিক-শ্রমিক সবার।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন, বিশ্ব দুটি ভাগে বিভক্ত। এক হলো- শোষক এবং দুই হলো- শোষিত। আমরা এখানে যারা আছি বিজিএমইএ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সবাই, মালিকরা ও শ্রমিকরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত।

তিনি আরও বলেন, আপনারা জানেন বঙ্গবন্ধু তার যৌবনের সোনালী দিন ১৪ বছর কারাগারে ছিলেন। তিনি এদেশের মানুষদের ভালোবাসতেন, দেশের গরিব-দুঃখী মেহনতি মানুষের পক্ষে কথা বলতেন। এটাই ছিল তার অপরাধ। আমরা সেই নেতার অনুসারী।

তিনি বলেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশ বিশ্বের গার্মেন্টস সেক্টরে দ্বিতীয় দেশ। আমাদের কর্ম ব্যাপকতা বিশ্বের মধ্যে দ্বিতীয়। আমার মনে হয় এটা বাঙালিদের জন্য গর্ভের জায়গা। সেই জায়গাটাকে আমাদের ধরে রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রী আমাকে এখানে বানিয়েছেন। আমি চাই, কোনোভাবেই যেন প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন না হয়, সেভাবেই আমরা কাজ করছি। এখানে কোনো ধরনের বিরক্ত হবার সুযোগ নেই। আমার তো মুক্তিযুদ্ধের সময় মৃত্যু হবার কথা ছিল, আল্লাহ আমার জীবনকে এক্সট্রেনশন করেছেন। এখানে কোনো অনিয়ম দুর্নীতি বা স্বজনপ্রীতি কোনো কিছুই করার সুযোগ নেই। আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন। আমি আপনাদের (মালিক-শ্রমিক) যেকোনো সমস্যার সমাধানে কাজ করবো।

তিনি বলেন, শ্রমিকদের রেশন কার্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ঈদের পরের মাসে রেশন কার্ড কীভাবে দেওয়া হবে সেই কর্মপরিকল্পনা শুরু হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ এর প্রেসিডেন্ট এম এম মান্নান (কচি), বিজিএমইএ এর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক মোল্যা জালাল উদ্দিন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর