বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিমানবন্দরে দলনেতাসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪, ১৫:৩১

ঈদকে কেন্দ্র রাজধানীতে একটি ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

সোমবার (৮ এপ্রিল) ভোরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৬ মার্চ টঙ্গী এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে র‍্যাব-১ এর কন্ট্রোল রুম সক্রিয় হবার পর থেকে নিয়মিত ছিনতাইচেষ্টার অভিযোগ আসে থাকে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে র‍্যাব-১ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। সেই প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিমানবন্দর এলাকা থেকে একটি ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি টিম।

উল্লেখ্য, রাজধানীবাসী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে স্বস্তির সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‍্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর