শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আজ থেকে পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চলবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১৫:৩৬

পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে তিন দিন বিশেষ ট্রেন চলাচল করবে।

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত এই তিনটি বিশেষ ট্রেন চালু হচ্ছে।

আজ রবিবার রাত ১১টায় প্রথম ট্রেন ছেড়ে যাবে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু হানিফ।
তিনি বলেন, ‌‌‘আজ, কাল এবং পরশু তিনটি বিশেষ ট্রেন জয়দেবপুর রেলস্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনগুলো ঈদের পরদিন থেকে পরের তিনদিন বিকাল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে জয়দেবপুর আসবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশেষ এই ট্রেনে মোট আসন ৭১৬টি, যার মধ্যে প্রথম শ্রেণির ২৪টি। টিকিট পাওয়া যাবে অনলাইনে। আসনবিহীন টিকিট ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে।

বিশেষ এ ট্রেনগুলো জয়দেবপুর থেকে রাত ১১টায় ছেড়ে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশন হয়ে সবশেষ দিনাজপুরের পার্বতীপুর জংশনে পৌঁছানোর সম্ভাব্য সময় ভোররাত ৫টা ৫৫ মিনিট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর