শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভেজাল খাদ্যদ্রব্য-নকল তার-প্রসাধনী বিক্রি, সাত প্রতিষ্ঠানের ৪৭ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৭:০৫

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ এবং বিক্রি করায় সাত প্রতিষ্ঠানকে ৪৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম এবং র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি অভিযান চালানো হয়।

এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধির উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সাত প্রতিষ্ঠানকে ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্যদ্রব্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত এবং অবৈধভাবে চাল মজুদ করে আসছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর