বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৫:২৫

চুয়াডাঙ্গা দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার ও বিষ্ণুপুর হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম হোসেন (১০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শ্রীবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান খান (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বিষ্ণুপুর হাই স্কুলের সামনে শিশু ইব্রাহিম দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। একই সময় দর্শনা পুরাতন বাজার এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমরান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত বলে ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর