বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ে ব্যাংক ডাকাতি, ফের অবস্থান জানান দিচ্ছে কুকি চীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১৬:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পাহাড়ে ব্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যা তথ্য আসছে কুকি চীন গ্রুপটি এতে জড়িত রয়েছে। ইদানিং কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। এ বিষয়ে আমাদের যা যা করার, আমরা করব।


এখানে যারা জড়িত বা করেছে আমরা সবগুলোর ব‌্যবস্থা নেব।
আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘মঙ্গলবার (২ এপ্রিল) হঠাৎ করে শুনলাম পাহাড়ে ব্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যা তথ্য আসছে কুকি চীন যে গ্রুপটি রয়েছে, যারা আগেও বান্দরবানে একটি জায়গায় অবস্থান করে জঙ্গি বাহিনীর সঙ্গে আঁতাত করে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল।


আমাদের র‌্যাব ও আর্মি সেই ঘাঁটি সরিয়ে দিয়েছে। ইদানিং কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে।’
রুমার যে ঘটনাটি আমরা এ পর্যন্ত যা শুনেছি, আমাদের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘রুমাতে সোনালী ব‌্যাংকে ঢোকার আগে বৈদ্যুতিক যে সাব-স্টেশন ছিল সেটাকে বন্ধ করে তারা ব‌্যাংকের দিকে অগ্রসর হন। সেখানে পুলিশ মোতায়েন ছিল।


পুলিশ ও ব‌্যাংকের ম‌্যানেজার সবাই তারাবি নামাজে ছিল। সেই সময় তারা ঢুকে দুই পুলিশ আহত করে দুটি এসএমজিও আটটি চাইনিজ রাইফেল লুট করে। উপজেলা কমপ্লেক্সে আনসারদের সর্টগানগুলোও তারা নিয়ে নেয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোনালী ব‌্যাংকের একটা ভল্ট ভাঙেন আরেকটা মনে হয় ভাঙতে পারেনি। অফিসিয়াল নিউজ এখনো পাইনি।


আমরা যতটুকু শুনেছি, তাই বলছি। সোনালী ব‌্যাংকের ম‌্যানেজারকে জিম্মি করে নিয়ে গেছে। কত টাকা নিয়েছে, সেটা এখনো অফিসিয়ালি আসেনি। আজকে দিনের বেলায় আমরা দেখলাম, থানচিতে কৃষি ও সোনালী ব‌্যাংকে আক্রমণ করেছে। এ অপারেশনটা এখনো চলছে। আমাদের পুলিশ সেখানে গোলাগুলি করছে। সেখান থেকে কত টাকা নিয়েছেন বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ তা এখন জানাতে পারব না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর