বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাজধানীতে ওভারব্রিজে আটকে গেল উড়োজাহাজ!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১১:২২

রাজধানীতে বিএএফ শাহীন কলেজের গেটের সামনের রাস্তার ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ।

রোববার (৩১ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পরে ওই উড়োজাহাজের লেজ কেটে সেটিকে বের করা হয়। রাত পৌনে ১১টার দিকে উড়োজাহাজ নিয়ে ট্রাকটি মহাখালীর দিকে চলে যায়।
এই সময়ের মধ্যে যানজটের সৃষ্টি হয় ওই সড়কে। বিজয় সরণি থেকে মহাখালী অভিমুখী যানবাহনগুলো আটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উড়োজাহাজটি পুরাতন ও এটিকে বড় ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটে এ বিপত্তি। উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজের সঙ্গে। এর দুই ডানা আগেই খুলে নিয়ে ট্রাকে তোলা হয়েছিল।

জানা গেছে, ফুটওভার ব্রিজে আটকে পড়া উড়োজাহাজটি নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমান। বাংলাদেশ নৌবাহিনীর উড়োজাহাজ এটি। ২০১৩ সালে নৌবাহিনীতে যুক্ত হওয়া দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফটের এটি একটি।

 


বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো. ওয়াহিদ বলেন, আধা ঘণ্টার বেশি সময় উড়োজাহাজটি আটকে ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে দেন। তবে রাস্তায় উৎসুক জনতার ভিড় জমে যায়। এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিওতে ধারণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর