বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কামরাঙ্গীরচরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪, ১৪:২২

রাজধানীর কামরাঙ্গীরচরে সড়ক দুর্ঘটনায় ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।


রোববার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী তানভীর হোসেন জানান, কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যায় সে। তখন একটি মালবাহী তিন চাকার ভ্যানগাড়ি শিশুটির গলার ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় সে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ওই শিশুর কোনো আত্মীয়-স্বজন পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর