বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নোবিপ্রবি সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবদুল্লাহ আল নাঈম, নোবিপ্রবি

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪, ১৩:০৭

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩০ মার্চ) ঢাকার উত্তরায় অবস্থিত স্নেক্সি রেস্টুরেন্টে বিভাগটির প্রায় সকল ব্যাচের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।পরবর্তী উপস্থিত সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।

সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আদনান আহমেদ হাসান বলেন, আমাদের নতুন কমিটির দায়িত্ব গ্রহনের পর এটি আমাদের প্রথম প্রোগ্রাম ছিলো। সকলের সহযোগীতায় ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।সবার ঐকান্তিক প্রচেষ্টার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সাধারণ সম্পাদক আহাদ রনি বলেন, আজকের ইফতার মাহফিলের মাধ্যমে ঢাকার বুকে নোবিপ্রবির সিএসটিয়ানদের এক অন্যরকম মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেলো। এখানে সিএসটিইর প্রথম ব্যাচ থেকে শুরু করে আঠারোতম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সব ব্যাচের অংশগ্রহণ ইফতার মাহফিলকে আরো প্রাণবন্ত করে তুলেছিলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর