বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের ৩৩তম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪, ১২:১৯

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের ৩৩তম সভা শনিবার (৩০ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট লিয়াকত সিকদার।

সভার শুরুতেই শোক প্রস্তাব গৃহীত হয়। গত ২৬ ডিসেম্বর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফজলুর রহমান এবং গত ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. জিয়া রহমান মৃত্যুবরণ করায় দাঁড়িয়ে নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয় ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পে-স্কেল বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় ও সংস্থার সাথে ৬টি এমওইউ অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মোবারক হোসেন, প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, মো. জোনায়েত আহমেদ, আরিফুল বারী মজুমদার, সুলতানা পারভীন, সেলিনা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এ ছাড়াও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইমতিয়াজ আহম্মেদ অনলাইনে যুক্ত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর