শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্ত্রীকে হত্যার ২৩ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ১৩:১৪

লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের দাবিতে স্ত্রী আমেনা খাতুন ডলিকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজাহান মিয়া ব্যাপারী ওরফে খোকন মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। স্ত্রীকে হত্যার পর ২৩ বছর তিনি পলাতক ছিলেন।


খোকন রায়পুর উপজেলার দিঘলদী গ্রামের রহিম আলী বেপারীর ছেলে।

শুক্রবার (২৯ মার্চ) রাতে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে শরীয়তপুর জেলার শখিপুর থানাধীন সরদারকান্দি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

আদালত ও র‌্যাব সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে ২০০০ সালের ৫ ডিসেম্বর খোকন তার স্ত্রী আমেনাকে মাথায় আঘাত করে হত্যা করেন।

এ ঘটনায় আমেনার মা উম্মে কুলছুম বাদী হয়ে একইদিন রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে খোকনের বিরুদ্ধে মামলা করেন। পরে গ্রেপ্তার হলেও তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান।

২০১৬ সালের ২২ মার্চ তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী হত্যা মামলার রায় দেন। এতে আসামি খোকনের মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। তখন তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুর রাজ্জাক জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোকনকে গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুর থানার দায়িত্ব কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর