শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুরে গ্যাসের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৪, ১২:৩১

গাজীপুর কালিয়াকৈরে গ্যাসের আগুনের ঘটনায় দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৭ জনের মৃত্যু হলো।


শনিবার (৩০ মার্চ) সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, লালনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেল।

মৃত কুদ্দুস খানের ছেলে মো. নাজিম খান জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায়। কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী নাজমা বেগমকে নিয়ে থাকতেন তার বাবা। কোনাবাড়ি পেপসি কোম্পানিতে দিনমজুরের কাজ করতেন কুদ্দুস খান। ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন।

গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর এলাকায় গ্যাসে বিস্ফোরণে আগুন লেগে যায়। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও এই পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর