বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাশিয়ান হাউজে বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস পালন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ মার্চ ২০২৪, ১৫:৫৯

বাংলাদেশ স্বাধীনতার ৫৩তম বার্ষিকী উদ্‌যাপন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ২২ মার্চ মস্কোতে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার ২৬ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মারক উপহার ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়। বীর মুক্তিযোদ্ধারা এই সম্মানের জন্য আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকাস্খ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দভইচেনকভ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে মানবিক ও অর্থনৈতিক সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর