বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কর্মশালায় বক্তারা

সড়ক দুর্ঘটনার ভয়াবহতা করোনার চেয়ে বেশি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১৫:০১

সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বহু মানুষের প্রাণ যায়। দুর্ঘটনায় অনেককে আবার চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে।


সড়ক দুর্ঘটনার ভয়াবহতা করোনাভাইরাসের চেয়েও বেশি।
সোমবার (২৫ মার্চ) রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা এবং গণমাধ্যম’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন তার বক্তব্যে বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে টেকসই সমন্বিত সড়ক ব্যবস্থাপনা, বিদ্যমান সড়ক আইনের যথাযথ প্রয়োগে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। তিনি গণপরিবহনের চালক ও হেলপারদের দক্ষতা বাড়ানো, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করার ওপর গুরুত্ব দেন।

ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে গণপরিবহনকে শৃঙ্খলায় নিয়ে আসার পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিতে হবে।

সড়কে হতাহতের ঘটনা প্রতিরোধে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন সড়ক ও সেতু বিভাগের (নিরাপত্তা শাখা) উপ-সচিব মো. জহিরুল ইসলাম।

সড়ক দুর্ঘটনা বিষয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনের গতিধারা, নিরাপদ সড়ক প্রতিরোধে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা সংক্রান্ত উপস্থাপনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর