বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১৩:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যার কালরাত এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

সোমবার (২৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।


সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন প্রচারমাধ্যমে একযোগে সম্প্রচার হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।


সেই দিনের শহীদদের স্মরণে আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ।
‘জাতীয় গণহত্যা দিবস’ পালনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে এক মিনিট আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আগামীকাল দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর