বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঈদযাত্রা

দ্বিতীয় দিনে আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চল রেলের ১৪ হাজার টিকিট শেষ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১১:২৭

ঈদযাত্রার ট্রেনের আগামী ৪ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রির প্রথম আড়াই ঘণ্টায় ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে৷

আজ (২৫ মার্চ)  সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলেও সার্ভারের চাপ কমাতে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।
ঈদ উপলক্ষে দ্বিতীয় দিনের এ টিকিট বিক্রি হচ্ছে।


সোমবার (২৫ মার্চ) সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার  এই তথ্য জানান৷

তিনি বলেন, সকাল আটটায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো ওপেন হয়েছে৷ সর্বশেষ সাড়ে দশটায় আমরা যে তথ্য পেয়েছি তাতে ১৪ হাজার টিকিট বিক্রি হয়েছে৷

তিনি আরও বলেন, দুপুর দুইটায় পূর্বাঞ্চলের টিকিটগুলো ওপেন হবে৷ পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে প্রায় ১৬ হাজার আসন সংখ্যা ছিল৷

তিনি বলেন, আজকে ৩ এপ্রিলের টিকিট দেওয়া হয়েছে৷ এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে৷ ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে৷

এবার মোবাইলফোনে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদযাত্রাকে সুষ্ঠু রাখার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি৷

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৫ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ। এছাড়া ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

এর আগে টিকিট কালোবাজারি প্রসঙ্গে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, ‘টিকিট বিক্রি শুরুর পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। সার্ভার ডাউনের কারণে সাইটে প্রবেশ করা যায় না। এগুলো সব সত্যি। এই টিকিট কালোবাজারির সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত। যাদের সঙ্গে সহজের লোক এবং আমাদের রেলের লোকও জড়িত। ইতোমধ্যে আমরা দুটি সিন্ডিকেটকে ধরে আইনের আওতায় এনেছি। ঠিকমতো টিকেটিং ব্যবস্থা চালু রাখার জন্য সহজকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ’

তিনি আরও বলেন, এ ছাড়া টিকিট কালোবাজারি বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনোরকম ছাড় দেওয়া হবে না। আশা করছি ঈদের আগে আরও ভালো ফল দিতে পারব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর